সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

আহত ৫ পরীক্ষার্থীকে চিকিৎসা শেষে কেন্দ্রে পৌঁছে দিল ছাত্রলীগ 


হানিফ সাকিব,- নোয়াখালী প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-27 22:52:30
আহত ৫ পরীক্ষার্থীকে চিকিৎসা শেষে কেন্দ্রে পৌঁছে দিল ছাত্রলীগ 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ পরীক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে কেন্দ্রে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

রোববার (২৭ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন- বিদেশী পিস্তলসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার


জানা যায়, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের চারজন ও হাতিয়া ডিগ্রি কলেজের এক পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশাযোগে তাদের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হরেন্দ্র মার্কেট এলাকায়  অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। এতে চালকসহ ছয়জন আহত হন। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিন দলীয় নেতাকর্মী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসা শেষে সকাল ১০টা ১০ মিনিটের দিকে তাদেরকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। ছাত্রলীগের এমন সহযোগিতায় অনেকেই ফেসবুকে প্রশংসা করছেন।

আমির হামজা নামের এক স্থানীয় বাসিন্দা  ই সময় কে  বলেন, যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে গেছেন তা প্রশংসার দাবিদার। তাদেরকে চিকিৎসা দিয়ে আবার কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। এমন সহযোগিতার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদ উদ্দিন ই সময় কে  বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যাই। তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে কেন্দ্রে পৌঁছে দিই। আমাকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রবিন সহযোগিতা করেছেন।

আরও পড়ুন- রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, জরিমানা ৫০ হাজার

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ই সময় কে  বলেন, বঙ্গবন্ধুর ছাত্রলীগ আমাদের হাতিয়ার ছাত্রলীগ। তারা সব সময় মানবিক। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারাও কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে তারা এমন কাজ অব্যাহত রাখবে বলে আমি মনে করি।

আরও পড়ুন- নোয়াখালীতে পাসপোর্ট অফিসের ১৭ দালাল আটক

ইসময়/আরএম/এমআরএম