সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

ইবিতে আইইউসানসের নবীন বরণ-প্রবীণ বিদায় অনুষ্ঠিত  


আহসান হাবীব রানা - ইবি প্রতিনিধি

eshomoy.com || 2023-09-21 11:18:00
ইবিতে আইইউসানসের নবীন বরণ-প্রবীণ বিদায় অনুষ্ঠিত  

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঝালকাঠি এন.এস কামিল মাদরাসা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এন.এস (আইইউসানস) এর নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন-  গোবিন্দগঞ্জে ছাত্রের হাতে পিটুনির শিকার শিক্ষক

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো: শাহীদ কাওসার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. অলীউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি কে এম আতিকুর রহমান। 

এছাড়া সংগঠনির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিফাত, বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাইফুল্লাহ আল হাদী সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. অলিউল্লাহ বলেন, 'ছাত্রকল্যাণ মানে ছাত্র বান্ধব কাজ করবে এমন একটি সংগঠন। এখানে সকলের সুবিধা-অসুবিধা একে অপরের সাথে শেয়ার করবে। এন. এস থেকে আগত শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে সবসময় একসাথে থাকবে। একে অপরের সাথে আত্মিক সম্পর্ক হবে সুদৃঢ়। সবাই একে অপরের সাথে চিন্তা ও মননশীলতা শেয়ার করে জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে পারবে। দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করে, সংগঠনকে কলুষমুক্ত রাখতে হবে।'


সংগঠনটির সভাপতি মো: শাহীদ কাওসার বলেন, এন.এস মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের একই বন্ধনে আবদ্ধ রাখা আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। সকলের সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম এগিয়ে যাক এই প্রত্যাশা করি।

আরও পড়ুন-  আহত ৫ পরীক্ষার্থীকে চিকিৎসা শেষে কেন্দ্রে পৌঁছে দিল ছাত্রলীগ


ইসময়/আরএম/এমআরএম