নেত্রকোনার মদনের বাঁশরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রুপা আক্তার (১৬) রোগে আক্রান্ত হয়ে সর্বোপরি সব সম্বল চিকিৎসা সেবায় শেষ করে, ডাক্তারের কাছে ধরা পড়ে ক্যান্সার জনিত রোগ।
আরও পড়ুন- রংপুর- ৪ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি!
এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী রুপা আক্তার, উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ১০ দশম শ্রেণীতে পড়ুয়া এক জন শিক্ষার্থী। বাঁশরী দক্ষিণপাড়া গ্রামের রাজমিস্ত্রি খাইরুল ইসলাম (৫০) এর মেয়ে।
হতদরিদ্র দিনমজুর খাইরুল ইসলামের তিনটি সন্তান রয়েছে তার মধ্যে এক মেয়ে ও দুই ছেলে। রুপা আক্তার বাঁশরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।
দিনমজুর খাইরুল ইসলাম রাজমিস্ত্রি অন্যের বাড়িতে ৫০০ টাকা রোজে দিনমজুর হিসেবে কাজ করে যে টাকা উপার্জন করেন তাতে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়। মেয়ের ব্যয়বহুল চিকিৎসা সেবার প্রয়োজনে টাকা জোগাড় করা নিয়ে চিন্তিত হতদরিদ্র দিনমজুর পিতা খাইরুল ইসলাম।
দিনমজুরি করে তিনটি গরু ক্রয় করেছিলেন রাজমিস্ত্রি খায়রুল ইসলাম। সর্বশেষ সম্বল তিনটি গরু বিক্রি করেও মেয়ের চিকিৎসা সেবার কাজে লাগিয়েছেন হতদরিদ্র রাজমিস্ত্রি খাইরুল ইসলাম। দশম শ্রেণীর শিক্ষার্থী রুপা আক্তার দুরারোগ্য ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হওয়ার কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯০২ নং ওয়ার্ডে ৫১ নং বেডে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
দশম শ্রেণীর শিক্ষার্থী রুপা আক্তারের চিকিৎসা সেবা চালিয়ে যেতে হতদরিদ্র দিনমজুর রাজমিস্ত্রি খায়রুল ইসলাম এখন অসহায় হয়ে পড়েছে এবং মেয়ের চিকিৎসা সেবা নিয়ে খুবই চিন্তিত। চিকিৎসার খরচ চালানোর মতো তার কোনো ব্যবস্থাও নেই। ২০ লক্ষ টাকা চিকিৎসা সেবার জন্য প্রয়োজন।
আরও পড়ুন- ৭ হাজার টাকায় পোড়ানো হয় বাস, ভিডিও পাঠানো হয় শীর্ষ নেতাদের- র্যাব
এমতাবস্থায় সমাজের দানশীল বৃত্তবান ব্যক্তিদের কাছে দশম শ্রেণীর শিক্ষার্থী রুপা আক্তারের চিকিৎসা সেবার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন হতদরিদ্র দিনমজুর পিতা খাইরুল ইসলাম।
যোগাযোগ: মোঃ খাইরুল ইসলাম (০১৩২১৩৭৩৫২০)
বিকাশ ও পার্সোনাল নাম্বার (০১৭৫৩০৪৪৫৬৫)।
ইসময়/এসআই/এমআরএম