সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

গুচ্ছ এ ইউনিটে নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে প্রথম রেদওয়ানুল হক মারুফ


মোঃ কামরুল হাসান সৈকত, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

eshomoy.com || 2024-04-30
গুচ্ছ এ ইউনিটে নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে প্রথম রেদওয়ানুল হক মারুফ


গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছের 'এ' ইউনিটের পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রকাশিত হয়েছে। এ ইউনিটে সর্বোচ্চ ৭৭ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রেদুয়ানুল হক মারুফ।


কৃতিত্বপূর্ণ এ শিক্ষার্থী ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী, তাঁর রোল নং ২০২৫৩৭ এবং পরীক্ষার কেন্দ্র ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। 



এছাড়া ৭৫ নম্বরের উপরে ২ জন, ৭০ নম্বরের ওপরে ৪ জন, ৬৫ নম্বরের উপরে ২০ জন, ৬০ নম্বরের উপরে ৮৪ জন, ৫৫ নম্বরের উপরে ৪৪০ জন, ৫০ নম্বরের উপরে ২০২২ জন, ৪৫ নম্বরের উপরে ৬৭১৬ জন, ৪০ নম্বরের উপরে ১৬৩৪৬ জন, ৩৫ নম্বরের উপরে ৩১২১৭ জন, ৩০ নম্বরের উপরে ৫০৭৬০ জন উত্তীর্ণ হয়েছে। ৩০ নম্বরের নিচে পেয়ে অনুত্তীর্ণ হয়েছেন ৯৮ হাজার ৫৪৭ জন, যার হিসাবে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৬৫ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া বহিষ্কার, রোল নম্বর ও সেট কোড ভুল লেখায় ০.৬ শতাংশ তথা ৮৪ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে।


গত ২৭ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর 'এ' ইউনিটে এক লাখ ৭০ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী আবেদন করে। এরমধ্যে ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারমধ্যে ৫০ হাজার ৭৬০ জন শিক্ষার্থী ৩০ নম্বরের উপরে পেয়ে কৃতকার্য হয়েছেন। যার হিসাবে পাসের হার ৩৩ দশমিক ৯৮ শতাংশ। উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে অভিনন্দন জ্ঞাপন করছি। এ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন ৯৮ হাজার ৫৪৭ জন, যার হিসাবে পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৬৫ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া ০.০৬ শতাংশ তথা ৮৪ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। 'এ' ইউনিটের গতবার পাসের হার ছিল ৪৩ দশমিক ৩৫ শতাংশ।


আগামী ৩ মে 'বি' ইউনিটে মানবিক ও ১০ মে 'সি' ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা-১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।