সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : শিক্ষা

টেন মিনিট স্কুল হারায় পাঁচ কোটি টাকার বিনিয়োগ


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-07-16
টেন মিনিট স্কুল হারায় পাঁচ কোটি টাকার বিনিয়োগ

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক সম্প্রতি পাঁচ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।

একটি ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী জানান, টেন মিনিট স্কুলের জন্য স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে। এর আগে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও আয়মান সাদিকের সঙ্গে করা চুক্তি বাতিলের ঘোষণা দেওয়া হয়। তবে স্টার্টআপ বাংলাদেশ বা জুনায়েদ আহমেদ পলক চুক্তি বাতিলের কারণ উল্লেখ করেননি।

দুদিন আগে আয়মান সাদিক সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে নিজের ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, "কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।" এছাড়া, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদও জানিয়েছেন আয়মান সাদিক। তিনি তার ফেসবুকে লিখেছেন, "রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।"