সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : কুমিল্লা

পূব শত্রুতার জেরে কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যা


মোঃ কাইয়ুম

eshomoy.com || 2025-02-04 22:03
পূব শত্রুতার জেরে কুমিল্লায়  যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ আতিক নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আতিক পৌরসভার ১নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল মান্নান মিয়ার ছোট ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের নানা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার।


নিহতের বাবা আবদুল মান্নান মিয়া থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, আতিক সোমবার রাত আটটার সময় সোনাকাটিয়া গ্রামের মধ্যম পাড়া মোতালেবের দোকানে যায়।


সেখানে পূর্ব থেকে যোগসাজশে উপস্থিত থাকা একই গ্রামের নূরে আলম, আমান ও নেয়ামত উল্লাহর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মোঃ আতিককে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করে। তাকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি লোহার রড, এসএসপাইপ, বিদেশী বড় টর্চ লাইট, লাঠিসোটা দিয়ে পিটিয়ে মাথা, কান, নাক ও মুখে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় আতিক ও উপস্থিত একরাম হোসেন রনি, আসিফ ও আল আমিনের চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে হামলাকারিদের কবল থেকে তাকে উদ্ধার করে।


পরিবারের লোকজন তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আতিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও আইসিইউ সঙ্কটে পরে ঢাকার বিএনকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বিএনকে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালিন মঙ্গলবার বিকেলে আতিকের মৃত্যু হয়। এদিকে আতিকের মৃত্যুর খবরটি জানাজানি হওয়ায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিকেল থেকে পুলিশ মোতায়েন রয়েছে’।