সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : কুমিল্লা

লালমাইতে মেম্বাররা ভাতা থেকে বঞ্চিত, জবাব দিতে পারেন নাই চেয়ারম্যান, দু:খজনক বললেন ইউএনও..... পর্ব -১


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2025-10-02 16:03
লালমাইতে মেম্বাররা ভাতা থেকে বঞ্চিত, জবাব দিতে পারেন নাই চেয়ারম্যান, দু:খজনক বললেন ইউএনও.....  পর্ব -১

লালমাইতে মেম্বাররা ভাতা থেকে বঞ্চিত, জবাব দিতে পারেন নাই চেয়ারম্যান, দু:খজনক বললেন ইউএনও.....  পর্ব -১ 



আওয়ামীলীগের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের মনোনীত চেয়ারম্যান এখনো বহাল তবিয়তে হুমকি ধমকির মাঝেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে। তোয়াক্কা করছেনা কাউকেই। 


বলছি, কুমিল্লা জেলার লালমাই উপজেলার ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাইয়ের কথা। 


গেলো ৫ই আগস্ট ২০২৪ তারিখে ততকালীন ক্ষমতায় থাকা শেখ হাসিনা ছাত্রজনতার তোপের মুখে পড়ে দেশ থেকে পালায়ন করার পর থেকেই বিপাকে পড়েন দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ। 


একজন চেয়ারম্যান তার সম্মানি ভাতা হিসেবে পায় ১০ হাজার টাকা যা সরকারে ভাবে আসে ৫৫০০ টাকা এবং ইউনিয়নের বিভিন্ন খ্যাত থেকে আসে ৪৫০০ টাকা। সব মিলিয়ে চেয়ারম্যান পায় ১০ হাজার টাকা প্রতিমাসে আর মেম্বাররা পায় ৮০০০ টাকা করে। তার মধ্যে সরকারি ভাবে পায় ৩৬০০ টাকা আর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ট্যাক্স থেকে পায় ৪৪০০ টাকা৷ সর্বমোট ৮ হাজার টাকা সম্মানি ভাতা পাইলেও জুন মাসে ঈদের ২ দিন আগে ইউনিয়ন মেম্বারগণ ১০ হাজার টাকা করে পাইলেন। 


এই ১০ হাজার টাকা কি হিসেবে দিলো, এবং মেম্বারদের মাসিক এই ভাতা দেওয়া হচ্ছেনা কেনো জানতে চাইলে, লালমাই উপজেলা আওয়ামিলীগের একান্ত সহকারী সহকারী চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই জানান এটা আপনার কাজ না!


ইউপি সদস্যরা তাদের সম্মানি ভাতা কেনো পাচ্ছেনা তা জানতে চাওয়া যদি গণমাধ্যমকর্মীদের কাজ না হয়ে থাকে তাহলে এটা কার কাজ?? 


চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ রুবাই একেক সময় একেক কথা বলেন। কখন বলেন এই তথ্য চাওয়া সাংবাদিকদের কাজ না, কখন বলেন, আপনি উপজেলা থেকে তথ্য নেন, আবার বলে তথ্য অধিকার আইনে তথ্য নেন। কথার মধ্যেই তার সহযোগিতা সাংবাদিককে অকঠ্য ভাষায় গালি দিয়ে বলে বাজে মন্তব্য করাও দেখিবেন পরের পর্বে। 


আওয়ামীলীগের তৈরী লালমাই উপজেলার ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানের এমন মন্তব্যের কথায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা জানান, এটা অত্যন্ত দু:খজনক, তিনি এভাবে বলতে পারেন না। আমি দেখছি বিষয়টি। 


জেলাপ্রশাসকের বক্তব্য সহ দেখুন...... ২য় পর্ব।