সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : কুমিল্লা

ডিবি পরিচয়ে গরু ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ: বরুড়ায় অস্ত্রসহ আটক ৮, উদ্ধার ‘DB’ জ্যাকেট ও হ্যান্ডকাফ


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2026-05-20 13:52
ডিবি পরিচয়ে গরু ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ: বরুড়ায় অস্ত্রসহ আটক ৮, উদ্ধার ‘DB’ জ্যাকেট ও হ্যান্ডকাফ


কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে গরু ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে উপজেলার খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের তত্ত্বাবধানে এবং বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব কাজী নাজমুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে স্থানীয় সহযোগীদের নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করছে। পরে বড় হরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা আঃ কাদের চেয়ারম্যানের পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতরে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

১. মো: খলিলুর রহমান (৪৯), পটুয়াখালী

২. মো: সুমন মোল্লা (৪১), বরিশাল

৩. মো: হারুন মল্লিক (৪৬), পটুয়াখালী

৪. মো: মাহতাব হোসেন মৃধা (৩৮), বরগুনা

৫. আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), ভোলা

৬. মো: সোহাগ রানা (৪৫), পটুয়াখালী

৭. মো: মোশারফ মেলকার (৪৬), পটুয়াখালী

৮. মো: নুরুল হক (৪৪), পটুয়াখালী।

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি ‘DB’ লেখা জ্যাকেট, একটি হ্যান্ডকাফ ও এক জোড়া চাবি, একটি নীল রঙের লেজার লাইট, একটি স্টিলের ম্যাজিক স্টিক এবং দেশীয় বিভিন্ন অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে হাতুড়ি, এসএস পাইপ দিয়ে তৈরি চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র, বড় ধারালো ছুরি ও স্টিল কাটার।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে পিকআপ ও মাইক্রোবাস ব্যবহার করে গরুসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে আসছিল।

বরুড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।