ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও তাদের সচেতন করার লক্ষ্যে ccs (কনর্সাস কনজুমার সোসাইটি) সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে ভোক্তাদের অধিকার সংরক্ষণ বিষয়ে সাধারণ ভোক্তাদের সচেতন করে আসছে। তার সুবাধে সারাদেশের ন্যায় রামগতি থানায় সদস্যদের তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় কমিটি। ৪ই জুলাই শুক্রবার রামগতি উপজেলার সিসিএস সদস্যদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রামগতি উপজেলা পরিষদে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএস এর লক্ষ্মীপুর জেলার কো- অর্ডিনেটর আবুল হাসান সোহেল, লক্ষ্মীপুর জেলার উপদেষ্টা ফারেজ রানা জেলা সিসিএস সদস্য ফিরোজ আলম, হাসিবুর রহমান, আবদুল আজিম,ইকবাল হোসেন, শাহিন আলম মাহাবুব সহ রামগতি উপজেলার সদস্যবৃন্দ।
এসময় আবুল হাসান সোহেল সিসিএস এর লক্ষ্মীপুর জেলার বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন এবং নবাগত সদস্যদের তা অবগত করেন। তিনি আরো বলেন সিসিএস এ সকল শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ যুক্ত হয়েছেন আমরা তাতে গর্বিত। আমি আশা করি আপনাদের রামগতির কর্মকান্ড দূর্দান্তগতিতে এগিয়ে যাবে।
সভায় সর্বপ্রথম রামগতি সিসিএস সদস্যদের পরিচিতি তুলে ধরেন পরে সদস্যরা ভোক্তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে শোভাযাত্রা করেন আলেকজান্ডার মেঘনার পাড় ও বাজারে ।