সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : লক্ষ্মীপুর

রামগতিতে ৪ জেলে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু


সবুজ সাহা লক্ষ্মীপুর

eshomoy.com || 2025-08-15
রামগতিতে ৪ জেলে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায়  তিনজনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ আরেক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন গণি গাঁ (৪৫) আইসিইউতে মৃত্যুবরণ করেন।

এ নিয়ে বিস্ফোরণে ৪ জেলে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় এখন পর্যম্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের সবার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে। দগ্ধ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নৌকার মালিক মিরাজ উদ্দিন কবি বেপারী। 

৯ আগস্ট শনিবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জেলে আমজাদ হোসেনের (৪২) মৃত্যু হয়। ১২ আগস্ট মঙ্গলবার ভোর ৫টার দিকে ফারুক হোসেন (৩৯) নামে আরেক জেলের মৃত্যু হয়। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গণি খাঁর মৃত্যু হয়।

রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, দগ্ধ ৪ জেলের মধ্যে আমজাদ, ফারুক ও গণি খাঁ নামে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।

গত ৭ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর ব্রিজঘাট এলাকায় নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে অগ্নিদগ্ধ হন। দগ্ধ জেলেদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে সেখান থেকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।