লক্ষ্মীপুরে সিসিএস উদ্যোগে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগষ্ট রবিবার বিকাল সাড়ে ৪টায় মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনীয় ম্যাচ সিসিএস লক্ষ্মীপুর জেলা কো অর্ডিনেটর আবুল হাসান সোহেলর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম নোমান,
নুর হোসেন সহকারী পরিচালক ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর লক্ষ্মীপুর, শাহাদাত হোসাইন বাবুল এপিপি জজকোর্ট লক্ষ্মীপুর, ফরেজ রানা উপদেষ্টা সিসিএস লক্ষ্মীপুর। রেজাউল ইসলাম খান সুমন আইনজীবী জজকোর্ট লক্ষ্মীপুর সহ সিসিএস আন্তঃথানা সকল সদস্যরা। পরে সিসিএস উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ আলোচনা অনুষ্ঠানে সিসিএসের কার্যক্রাম গুলো তুলে ধরেন আগত অতিথিরা।
আলোচনা অনুষ্ঠান শেষে এডভোকেট আহম্মদ ফেরদৌস মানিক বেলুন উড়িয়ে খেলা শুভ উদ্বোধন করেন। উদ্বোধনীয় খেলায় অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর সদর একাদশ ও রায়পুর থানা একাদশ।