তারিখ: ১৬ মার্চ ২০২৫
কোস্ট গার্ডের অভিযানে ২ জন দুষ্কৃতকারী আটক
১৬ মার্চ ২০২৫ তারিখ রোববার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড এবং পুলিশের যৌথ অভিযানে বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজিজিয়া বাজার এবং ৪ নং নলচিরা ইউনিয়নের দাসপাড়া বাজার সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে ২ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন:
১. দুষ্কৃতকারী মামুন (৩৫)
২. মোঃ রিয়াজ উদ্দিন (২৫)
(দুজনই হাতিয়া থানার বাসিন্দা)
তাদের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।