হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওপেন হাউস ডে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ১৬/০৪/২০২৫ ইং তারিখ হাতিয়া থানার উদ্যোগে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল এজেন্ডা হাতিয়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণ।সভাপতিত্ব করেন হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা,উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা খুরশিদ আলম। আরো উপস্থিত ছিলেন এস আই মুকুল আহমেদ, এস আই মিনহাজুল ইসলাম, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ - সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য মাসুম বিল্লাহ, সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মন্নান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌর যুবদলের আহবায়ক মমিন উল্লাহ রাসেল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুর রব রাশেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রুস্তম আলী, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সভাপতি বাবের উদ্দিন। উপস্থিত সদস্যগণ তাদের বক্তব্যের মাধ্যমে হাতিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। হাতিয়ার সার্বিক বিষয়ে হাতিয়া থানার সহায়ক হিসেবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষক ও আলেমগণ।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে, এম আজমল হুদা হাতিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে বক্তারা তাদের বক্তব্যে তা সুস্পষ্ট করেন ও হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ প্রদান করেন। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সবাইকে নিয়ে সুন্দর ও সুশৃঙ্খল হাতিয়া গড়তে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।