সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নোয়াখালী

পুলিশের গুলিতে আহত ছাত্রদল কর্মীর মৃত্যু


মামুন রাফী

eshomoy.com || 2024-08-17 11:55
পুলিশের গুলিতে আহত ছাত্রদল কর্মীর মৃত্যু
পুলিশের গুলিতে আহত ছাত্রদল কর্মীর মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ী থানার সামনে পুলিশের গুলিতে আহত ছাত্রদল কর্মী মো. আসিফ (২০) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আসিফ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারশিপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ির মোরশেদ আলমের ছেলে। সে স্থানীয় কেন্দুরবাগ এলাকার একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন। জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে নোয়াখালী সোনাইমুড়ী থানার সামনে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়।

এ ঘটনায় আসিফসহ অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হন। প্রথমে আসিফকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, আসিফের বাবা একজন ভ্যানচালক। তার মা নেই। ৮ ভাই-বোনের সংসারে আর্থিক অবস্থার ভালো না থাকায় আসিফ পড়ালেখা না করে কাজে যোগদান করে। সে ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। তার মৃত্যুতে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। তাকে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শাহবাগ থানা পুলিশ কর্তৃক ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আসিফের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সে অনুযায়ী পরিবার তার দাফনকার্য শেষ করে। গত ৫ আগস্ট থানায় হামলা ও হতাহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। সে মামলায় আসিফকে আহত হিসেবে উল্লেখ করা হয়েছে।