সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : নোয়াখালী

হাতিয়া ও হাতিয়ার মানবতার ফেরিওয়ালারা


আরিফুল ইসলাম ফারহান।

eshomoy.com || 2024-09-03 ১১ঃ০০
হাতিয়া ও হাতিয়ার  মানবতার ফেরিওয়ালারা

প্রতিনিধিঃ মোঃ আরিফুল ইসলাম ফারহান 

ই- সময়, ০৩-০৯-২০২৪, ১১ঃ০০ঘটিকায় 


নোয়াখালী জেলার বিচ্ছিন্ন একটি দ্বীপ হাতিয়া উপজেলা। যার আয়তন ২১০০ বর্গ কিলোমিটার। ১৯টি ছোট বড় দ্বীপ নিয়ে এ দ্বীপটি গঠিত। কিন্তু দুঃখের বিষয় গত ১৭ টি বছর সরকারের শাষিত এমপি থাকার পরও হাতিয়ার কোন উন্নয়ন মানুষ দেখেনি। হাতিয়া এমন একটি দ্বীপ যেখানে প্রায় ৮লক্ষ লোকের বসবাস। কিন্তু হাতিয়ার মানুষের দুঃখ কেউ বুজলোনা।

২০০১ সালে তৎকালীন বিএনপির সাংসদ ফজলুল আজিম সাহেব হাতিয়ার কিছু টা উন্নয়ন করলেও - ২০০৮ সালের পর থেকে হাতিয়ায় আর কোন উন্নয়ন হয়নি। হাতিয়ার প্রধান সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো নদীভাঙ্গন, যাতায়াত, সু শিক্ষা, সুচিকিৎসা। হাতিয়ার কতিপয় নেতা ও কিছু নামধারী সন্ত্রাসীদের কারনে আজও হাতিয়া দ্বীপটি উন্নয়ন এর কোন ছোয়া পায়নি।

তিলোত্তমা হাতিয়া নামক একটি মানবিক সংগঠন এর মাধ্যমে হাতিয়ার উন্নয়নের কিছু লেখালেখি বা আবদার করা হলে শুরু হয় তাদের উপর নির্যাতন। সেই তিলোত্তমা হাতিয়া সংগঠন কেও একসময় রাজনৈতিক অপব্যখ্যা দিয়ে এবং কিছু কুচক্রী মহলের মাধ্যমে এই সংগঠন টি বাদ হয়ে যায়।পরবর্তীতে সেটা ক্ষমতার অপব্যবহার করে আওয়ামীলিগ এর নামধারী নেতারা সেই সংগঠন কে নিজেদের করে নেয়।তথ্য উপাত্তের ভিত্তিতে জানা গেলো সেই তিলোত্তমা হাতিয়া নামক সংগঠনটির পরিচালক শিবলু খানের অনেক অনিয়ম। কিন্তু শিবলু খান তার এই অভিযোগ মেনে নিতে রাজি নয়।

 এত কিছুর পরও হাতিয়ার দামাল ছেলেরা বসে নেই। হাতিয়ার উন্নয়নের জন্য তারা ১৭ টি বছর যুদ্ধ করেছে। 

২০১৭ সালে হাতিয়ার সর্বদক্ষিণে জাহাজমারা ইউনিয়ন। সেই ইউনিয়নে নদী গর্ভে বিলীন হওয়া অনেক পরিবার বসতবাড়ি গড়ে তোলেন। তার মধ্যে অন্যতম মিয়া বাড়ীর রহমত উল্যাহ। জাহাজমারা ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান এর সুযোগ্য সন্তান জনাব তাজউদ্দীন রাফুল ও রহমতউল্যাহ এর নেতৃত্বে তৈরী হয় আমরা জাহাজমারা বাসী সংগঠন।

জাহাজমারার অনেক উন্নয়ন মূলক কর্মকাণ্ড করে তারা সমাজের চোখে আইডল হিসেবে আছেন। জাহাজমারা বাসী সংগঠন টি  অনেকগুলো কাজের মধ্যে গরীব অসহায়দের বাসতঘর নির্মান, যারা চিকিৎসা নিতে পারেনা তাদের সুচিকিৎসা প্রদান, মেধাবীদের সুশিক্ষা প্রদান এবং কোরবানির সময় যারা কোরবানি দিতে পারতোনা - তাদের কে কোরবানির মাংশ প্রদান। 

জাহাজমারা বাসী সংগঠন টি যখন সুনামের সাথে এগিয়ে যাচ্ছে - তখন সমাজের কিছু নেতা এই সংগঠনের ক্ষতিসাধনের চেষ্টায় ছিলো।

২০১৮সালে হাতিয়ার যাতায়াত ব্যাবস্হার উন্নতিকরন, হাতিয়ায় ফেরী চলাচল,ঘরে ঘরে বিদ্যুৎ চাই এই অধিকার আাদায়ে একটি সংগঠন তৈরি হয় দীপাঞ্চল হাতিয়া নামে। হাতিয়ার যত অনিয়ম আছে তারা এই সংগঠন এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতো। কিন্তু এই দীপাঞ্চল হাতিয়া সংগঠন টি হাতিয়ার অনেক উন্নয়নের কাজ করেছেন।যার মধ্যে রয়েছে - যাকাত প্রদান, আশ্রয়হীনকে আশ্রয় প্রদান, গরীব অসহায়দের বাসস্থান প্রদান এবং খাদ্যহীনকে খাদ্য প্রদান সহ অনেক উন্নয়ন মূলক কাজ।


হাতিয়ার নদীভাঙ্গন নিয়ে সরকারের তহবিল আসলেও তখনকার সময় সেই তহবিল তৎকালীন এমপি মোঃআলী ও আয়েশা আলী ভোগ করার কথা উঠে। এনিয়ে তখন সর্বপ্রথম প্রতিবাদ করেন ফৌজিয়া সফদার সোহেলী। কিন্তু কেন প্রতিবাদ করলো সেই কারনে গত ০৮ বছর সেই সোহেলীকে তার জন্মস্হানে আসতে দেয়নি।  তখনকার এই প্রতিবাদের কারনে জনাব জুয়েল রানা, দিনার খান, নঈম শামীম খান সহ অনেককে অনেক হুমকির সম্মুখীন হতে হয়েছে। 


হাতিয়ার বনও যাতায়াত নিয়ে নিউজ করায় সাংবাদিক মামুন রাফী ও শরীফ রিমন কে অমানবিক হুমকীর কথা হাতিয়াবাসী জানে। মামুন রাফীর পরিবার কে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। 


 হাতিয়ার মানুষের যাতায়াতের সুব্যাবস্হা করার জন্য যারা এতদিন ত্যাগ তিতিক্ষা করেছিলো তাদের সফলতা হাতিয়াবাসী পেতে শুরু করলো। গত কয়েকদিন আগে বিআইডব্লিউটিএর প্রতিনিধি গন হাতিয়া আসেন সাথে আমরা জাহাজমারা বাসী সংগঠন এর প্রতিনিধি গন ও ছিলেন। এই সংগঠন এর প্রতিনিধি গন হাতিয়ার যাতায়াতের  বিভিন্ন সমস্যার কথা লিখিতভাবে তুলে ধরেন - যা পর্যায়ক্রমে হাতিয়া বাসী সুফল পেতে শুরু করেছে।


জনাবা ফৌজিয়া সফদার সোহেলী, রহমত উল্যাহ,নঈম শামীম খান, দিনার খান, একে মামুন, মামুন রাফি, শরীফ রিমন, খন্দকার আরমান, এম সাইফুল্লাহ মনির  ই - সময়কে জানান - হাতিয়ার মানুষের দুঃখ লাঘবে তারা বিগত দিনে যে অত্যাচারিত হয়েছে - হাতিয়াবাসী যেন সুফল এবং নদী পথে যাতায়াতের যেন কোন সমস্যা না হয় তার দিকে ঐক্যবদ্ধ থাকার জন্য সকলকে আহবান করেন। 


বিশেষ করে হাতিয়ায় কাঠের তৈরী নৌকা দিয়ে যেন মানুষকে আর না নেওয়া হয়, সেদিকে লক্ষ রাখবেন। হাতিয়ার সকল মানুষকে সীট্রাকে এবং স্প্রীডবোড এর মাধ্যমে চলাচলের জন্য আহবান করেন।।