সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খাগড়াছড়ি

পানছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে নিহত ৩, আহত ২


রবিউল জিহাদ,খাগড়াছড়িঃ

eshomoy.com || 2024-10-30
পানছড়িতে জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে নিহত ৩, আহত ২
খাগড়াছড়ি

খাগড়াছড়ির পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লতিবান এলাকায় পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে পার্বত্য চুক্তি পক্ষের পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস)। এতে ইউপিডিএফ-এর ৩ জন সদস্য নিহত এবং ২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেএসএস।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে জেএসএস সন্তুর প্রায় ৪০ সদস্যের একটি সশস্ত্র দল লতিবান এলাকার গভীর অরণ্যে অবস্থিত ইউপিডিএফ প্রসিত গ্রুপের সশস্ত্র ঘাঁটিতে হামলা চালায়। সংঘর্ষের সময় ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যাওয়ার আগে একটি একে-৪৭ অস্ত্র এবং ১ লক্ষ ৩৪ হাজার টাকা ফেলে যায় বলে জানা যায়।

এ বিষয়ে ইউপিডিএফ কোনো মন্তব্য করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ৩ সদস্য নিহত হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা বিন্দু চাকমা জানান, ইউপিডিএফের নিয়ন্ত্রণে থাকা পানছড়ি এলাকা দখলে নিতে জেএসএস বেশ কিছুদিন ধরে সশস্ত্র হামলার চেষ্টা চালিয়ে আসছে। এ আঞ্চলিক ক্ষমতা দখল এবং চাঁদাবাজির টাকা ভাগাভাগির বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

১৯৯৭ সালের ২রা ডিসেম্বরের পার্বত্য চুক্তির পর থেকেই পাহাড়ের এই দুই আঞ্চলিক শক্তির মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই চলছে। বারংবার এই সংঘর্ষের ফলে সাধারণ মানুষের জীবন-যাপন ব্যাহত হচ্ছে এবং পাহাড়ের শান্তি-সম্প্রীতি নষ্ট হচ্ছে।