সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পটুয়াখালী

পটুয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার


রিয়াদ ইসলাম, ব্যুরো চিফ

eshomoy.com || 2025-05-16 06:30
পটুয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ইসময় ক্যামেরা ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা নুরুজ্জামান মুন্সী ওরফে নুরছিকে (২৮) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, ২০২১ সালে রাকিবুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এসময় তার এক হাত কব্জির কাছ থেকে কেটে ফেলা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাকিবুল মারা যান। এই ঘটনার পর থেকেই আসামি নুরুজ্জামান পলাতক ছিলেন।

বুধবার (১৪ মে) নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে বৃহস্পতিবার রাতে তাকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। একইদিন দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।