সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পটুয়াখালী

পটুয়াখালীতে ৬৫০ টাকা কেজি গরুর মাংস, ৯ টাকা পিস ডিম ও ৬৫ টাকা লিটার গরুর দুধ বিক্রি হচ্ছে!


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী।

eshomoy.com || 2024-03-31
পটুয়াখালীতে ৬৫০ টাকা কেজি গরুর মাংস, ৯ টাকা পিস ডিম ও ৬৫ টাকা লিটার গরুর দুধ বিক্রি হচ্ছে!

পটুয়াখালীতে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ডিসি স্কয়ার মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। সকাল থেকে ৬৫ টাকা কেজি দরে দুধ, ৯ টাকা পিস ডিম ও ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস কিনতে ভিড় করছেন সাধারণ মানুষ। ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

আরও পড়ুন, বাউফলে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ও ইজারাদাররা!

গরুর মাংস কিনতে আসা রিকশাচালক মোঃ ইয়াসিন মিয়া বলেন, সকালে বাজারে গিয়েছিলাম, সেখানে গরুর মাংসের কেজি ৮৫০ টাকা চাইছে। এত দামে কিনতে না পেরে চলে এসেছি। পরে যাওয়ার সময় দেখি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। এক কেজি নিয়েছি, রোজায় এই প্রথম গরুর মাংস কিনলাম। নতুন বাজার এলাকার চা দোকানি মোঃ এলাহি শিকদার বলেন, ডিম পাইকারি কিনতে গেলেও পিস ১০ টাকা পড়ে। এখান থেকে ৯ টাকা পিস এবং ৬৫ টাকা লিটার দুধ কিনেছি। বাজারে বর্তমানে এক লিটার দুধের দাম ১০০-১২০ টাকা। এত কম টাকায় কিনতে পেরে অনেক আনন্দিত।

আরও পড়ুন, পটুয়াখালীতে ৫ কেজি গাঁজাসহ ১ মহিলা ব্যবসায়ী গ্রেফতার!

পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ফজলুল হক সরদার বলেন, ঈদের আগ পর্যন্ত ন্যায্যমূল্যে এই তিন পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। আসা করছি, সবাই এখান থেকে এসব পণ্য নিতে পারবেন।

পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কতুবুল আলম বলেন, আশা করছি, সবাই এই সেবার মাধ্যমে উপকৃত হবে। বিশেষ করে গরীব মানুষেরা কম টাকায় পণ্য কিনতে পারবেন। এখানে আসা অনেকের সঙ্গে কথা হয়েছে, ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

আরও পড়ুন, পটুয়াখালীতে ২৪০ পিচ ইয়াবাসহ ২ জন গ্রেফতার!