সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : জাতীয়

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি: যাত্রীদের চরম ভোগান্তি


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-28
রেলের রানিং স্টাফদের কর্মবিরতি: যাত্রীদের চরম ভোগান্তি


রেলের রানিং স্টাফদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, তাদের দাবি পূরণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। তবে ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করা অত্যন্ত দুঃখজনক।

মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা স্পষ্টভাবে জানান, রেলপথ মন্ত্রণালয়ের হাতে এ বিষয়ে কোনো ক্ষমতা নেই, যা করার অর্থ মন্ত্রণালয় করবে। তবে তিনি আশ্বাস দেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং দ্রুত সমাধান হবে।

উপদেষ্টা সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে তার সঙ্গে রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ এবং বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্টেশনের পরিস্থিতি ঘুরে দেখা গেছে, প্রতিটি প্ল্যাটফর্ম জনশূন্য। ট্রেনগুলোর দরজা বন্ধ, আর ভিআইপি রুমের সামনে অপেক্ষা করছেন ক্ষুব্ধ যাত্রীরা। উপদেষ্টাকে দেখতে পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার রাত ১২টার পর থেকে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে রাজধানীর ব্যস্ত কমলাপুর স্টেশনে টিকিট কাউন্টারগুলোতে নেমে এসেছে নিরবতা। যাত্রীরা কেউ ময়মনসিংহ, কেউ রাজশাহী কিংবা কক্সবাজার যাওয়ার জন্য আসলেও কাউন্টারে এসে পড়ছেন বিপাকে।

শীতের মধ্যে পরিবার নিয়ে স্টেশনে এসে অপেক্ষমাণ যাত্রীরা জানান, তারা আগে থেকে জানতেন না ট্রেন চলাচল বন্ধ। এ কারণে ভোগান্তি চরমে পৌঁছেছে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের যাত্রাপথ অনিশ্চিত হয়ে গেছে। পরিবার নিয়ে এভাবে স্টেশনে আটকে পড়াটা খুবই কষ্টকর।”

এ সংকটের দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।