সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

মালয়েশিয়ায় এক কারখানা থেকেই বাংলাদেশি আটক ৩০৬।


মীর আবিদ হোসেন (স্টাফ রিপোর্টার)

eshomoy.com || 2025-08-06
মালয়েশিয়ায় এক কারখানা থেকেই বাংলাদেশি আটক ৩০৬।

ওয়ার্ক পারমিটের অপব্যবহারের অভিযোগে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। 


বুধবার (৬ আগস্ট) বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র তল্লাশি করা হয়েছে এবং এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে।


তার মতে, আটকদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি এবং একজন নেপালি।

ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, পরিদর্শনের ফলাফলে দেখা গেছে, সংঘটিত অপরাধগুলোর মধ্যে রয়েছে পারমিট সেক্টরের অপব্যবহার, অননুমোদিত স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট থাকা এবং বৈধ ভ্রমণ নথি না থাকা।


ইমিগ্রেশন বিভাগ ছাড়াও সমন্বিত এ অভিযানে অংশ নিয়েছে জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ (জেকেকেপি)।


আরও তদন্তের জন্য আটকদেরকে ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং এরপর তাদের নিকটবর্তী জাওয়ি ইমিগ্রেশন ডিপোতে রাখা হবে।