সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : ঢাকা

ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা


কাজী এহসানুল হক জিহাদ

eshomoy.com || 2026-10-30 14:13
ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা


দীর্ঘ ৮ বছর পর আয়োজিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস)-এর চতুর্থ সমাবর্তনকে ঘিরে চরম অনিয়ম, অব্যবস্থাপনা ও গাফিলতির অভিযোগ উঠেছে। সমাবর্তন ফি বাবদ বিপুল অর্থ আদায় করা হলেও নিম্নমানের উপহার প্রদান, মহামান্য রাষ্ট্রপতির অনুপস্থিতি এবং গোল্ড মেডেল প্রদানে স্বজনপ্রীতির মতো ঘটনায় গ্র্যাজুয়েটদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সমাবর্তনের জন্য গ্র্যাজুয়েট প্রতি ৭ হাজার টাকা এবং অতিথি প্রতি ১ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নিবন্ধনের সময় বিষয়টি গোপন রাখা হলেও পরবর্তীতে জানা যায়, এবারের আয়োজনে মহামান্য রাষ্ট্রপতি কিংবা প্রখ্যাত কোনো সমাবর্তন বক্তা উপস্থিত থাকছেন না। অথচ এর আগের সমাবর্তনগুলোতে ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালাম, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের মতো বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অর্থ নেওয়ার তুলনায় উপহারসামগ্রীর নিম্নমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের প্রদান করা গাউনের সেলাই ছেঁড়া, পানির ফ্লাক্সের তলা ভাঙা এবং টি-শার্টের মান অত্যন্ত নিম্নমানের বলে দাবি করেছেন অনেকে। এমনকি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সরকৃত উপহার তুলে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েটদের হাতে।

এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সম্মাননা প্রদানের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। সিজিপিএ ৪.০০ পাওয়া একাধিক মেধাবী শিক্ষার্থীকে বঞ্চিত করে সমাবর্তন তালিকায় গোল্ড মেডেল প্রদানে স্বজনপ্রীতি করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। সেই সঙ্গে রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়িয়ে প্রচার করার মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে বলেও জানান তারা।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত সমাবর্তনে এমন অব্যবস্থাপনায় হতাশা প্রকাশ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।