সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : জাতীয়

এখন থেকে ভিসা ছাড়াই যাওয়া যাবে ব্রাজিলে


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-07-20 12:14:30
এখন থেকে ভিসা ছাড়াই যাওয়া যাবে ব্রাজিলে

 

 

 

এখন থেকে ভিসা ছাড়াই ব্রাজিলে যেতে পারবেন বাংলাদেশি সরকারি চাকরিজীবীরা।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্রাজিল সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ভিসা সহযোগিতা চুক্তি। আর ইউক্রেন যুদ্ধের ডামাডোলে রোহিঙ্গা সংকট বিষয়টি যেন হারিয়ে না যায় সেই চেষ্টার আশ্বাস দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ ব্রাজিল।


দীর্ঘদিন ধরে জনশক্তি রফতানিসহ ব্যবসাবাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করছে সরকার। পশ্চিমা বিশ্বের বাইরে অগ্রসরমান অর্থনীতির দেশ ব্রাজিল সেই ক্ষেত্র হিসেবে দারুণ সুযোগ তৈরি করতে পারে। এরই অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য দেশটিতে যাতায়াত সহজ করতে দুদেশের মধ্যে স্বাক্ষর হলো ভিসা সহযোগিতা চুক্তি।


১৯ জুলাই (মঙ্গলবার) ব্রাজিলের পররাষ্ট্র দফতরে এ চুক্তিতে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো।


পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে রোহিঙ্গা সংকটসহ সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
 

এছাড়া দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক ফোরামে নানা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি, সয়াবিন তেল থেকে শুরু করে বিভিন্ন পণ্যের বাজার বাড়াতেও দুই দেশ রাজি হয়েছে বলে জানান তিনি।


ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী কার্লোস আলবার্তো ফ্রাংকো বলেন, দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠানের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।