পুরো বিশ্ব করোনাভাইরাসের নতুন ধর্ন ওমিক্রন আতঙ্কে। ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্ত ও মৃত্যুর হার। সংক্রমণ ঠেকাতে দেশে দেশে নতুন করে দেওয়া হয়েছে বিধিনিষেধ এবং টিকা কার্যক্রমে জোরদার করা হয়েছে।
করোনার এ সঙ্কট পর্যায়ে একটু একটু সবাই চাইছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। নিজের মতো করে কেউ করছেন ব্যায়াম আবার কেউ খাদ্যাভ্যাসেও নিয়ে এসেছে বিপুল পরিবর্তন।
হলুদের পুষ্টিগুণ অনেক বেশি। অ্যান্টি বায়োটিকের মতো কাজ করে। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদের গুণ অপরিসীম। তাই হলুদ দিয়ে তৈরি পানীয়ের ওপর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই পানীয়।
একটি পাত্রে ২ চামচ জল নিন, তাতে দুটি তুলসি পাতা দিন। পানির মধ্যে তুলসি পাতা দিয়ে ফুটিয়ে নিন। ফুটে গেলে তাতে ২০০ মিলিলিটার দুধ দিন। তার মধ্যে দিন কাঁচা হলুদ। ফুটে গেলে ছোট করে কাটা একটি দারচিনি, একটি ছোট এলাচ, একটি লবঙ্গ, সামান্য কেশর, একটি গোলমরিচ ওই পাত্রে দিন। অল্প আঁচে ৭-৮ মিনিট ফুটতে দিন। ফুটে যাওয়ার পর ছেঁকে নিন। এবার ঠান্ডা হয়ে গেলে তা খেয়ে নিন।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের খাবার আপনার রোগ-প্রতিরোধ বাড়াবে অনেকটা। তার ফলে করোনার নতুন ধরন ওমিক্রনের হাত থেকে পেতে পারেন মুক্তি।