সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পিরোজপুর

সন্ত্রাসী মাদক ব্যবসায়ী পলাতক শ্রমিক লীগ নেতা জসিম এর সংঘবদ্ধ মহড়া


eshomoy.com || 2024-11-30
সন্ত্রাসী মাদক ব্যবসায়ী পলাতক শ্রমিক লীগ নেতা  জসিম এর সংঘবদ্ধ মহড়া

সন্ত্রাসী মাদক ব্যবসায়ী পলাতক শ্রমিক লীগ নেতা  জসিম এর সংঘবদ্ধ মহড়া


বিশেষ প্রতিনিধি 


বিশ্বস্ত তথ্যসূত্রে জানা যায় বিগত আওয়ামী সরকারের আমলে ঢাকা তেঁজগায়, সাতরাস্তার মোড়ের ত্রাস ও জিয়ানগর তথা পিরোজপুর জেলার মাদকসম্রাট জসিম।তার গ্রামের বাড়ী জিয়ানগর উপজেলার, পশ্চিম বালিপাড়ার গ্রামের ৮ নং ওয়ার্ডে। সে ভাঙ্গারীর ব্যবসা করে ঢাকার তেঁজগায়,  সাতরাস্তা মোড়। অশিক্ষিত, টোকাই জসিম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাডার পরিচয়ে টোকাই থেকে ভাঙারী ব্যবসার আড়ালে মাদক ও অস্ত্র ব্যবসা করে মাত্র ৩/৪ বছরে কোটি কোটি টাকার মালিক বনে যায়।সে কাভার্ডভ্যান শ্রমিকলীগের তেজগাঁও থানার যুগ্ম সম্পাদক। তার নেতৃত্বে ঢাকার তেজগাঁও, জিয়ানগর উপজেলা,পিরোজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে তোলে সশস্ত্র ক্যাডার বাহিনী ও মাদকের নেটওয়ার্ক। ৫ আগষ্টের পর জসিম জিয়ানগর এলাকা থেকে পালিয়ে যায় এবং ঢাকার বিভিন্ন এলাকায় অবস্হান করে। বিশ্বস্তসূত্রে জানা যায় জিয়ানগর উপজেলার পলাতক সশস্ত্র সন্ত্রাসীরা বালিপাড়া ইউনিয়নের পলাতক চেয়ারম্যান ও উপজেলার সহসভাপতি কবির হোসেন বয়াতীর নেতৃত্বে ঢাকার বিভিন্ন এলাকায় জসিমের সহযোগিতায় গোপন বৈঠক করে। তার দলের বিভিন্ন ক্যাডারদেরকে জামায়াত-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলে ও সামাজিক সংগঠনে নানান কৌশলে ঢুকিয়ে তারা সংঘবদ্ধ হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। এই নাশকতা বাস্তবায়নের মূল দ্বায়িত্ব দেয়া হয়েছে জসিমকে। কারন উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকা ও সকল ওয়ার্ডে জসিমের মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী গ্রুপ আছে। জসিম নিজে টাকা দিয়ে তার গ্রুপের অনেক সদস্যকে রাস্তার পাশে বিভিন্ন দোকান করে দিয়েছে। অনেককে মাদক ব্যবসার জন্য দাদন দিয়েছে। পলাতক জসিম গত তিনদিন যাবৎ জিয়ানগর উপজেলায় অবস্থান করে অবস্থান করছে। তার বাহিনীকে সঙ্ঘবদ্ধ করছে। প্রত্যেকদিন তার বাড়িতে গোপন বৈঠক হচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে তার ক্যাডাররা ৮/১০টা মটর সাইকেল নিয়ে আসে। সাধারণ মানুষকে সে বলে বেড়াচ্ছে সে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়ে এলাকায় এসেছে। গত দু'দিন যাবৎ তার নিজস্ব ক্যাডারদের নিয়ে বালিপাড়া, চন্ডিপুর ইউনিয়নে মটর সাইকেলের মহড়া দিচ্ছে। তার এমন মহড়া সাধারন মানুষকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে। ৫ আগষ্টের পর পলাতক জসিমের উপস্থিতি ও মটর সাইকেল মহড়া জনমনে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। এলাকার। মানুষকে ভয়াল মেসেজ দিচ্ছে। 

এলাকাবাসীর দাবী- প্রশাসন মাদকব্যবসায়ী, সশস্ত্র জসিম ও তার ক্যাডার বাহিনীর হাত থেকে এলাকাবাসীকে নিরাপদ রাখার জন্য দ্রুত ব্যবস্হা না নিলে এলাকায় বড় ধরনের নাশকতাসহ যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।