সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পিরোজপুর

পিরোজপুরে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী


eshomoy.com || 2025-02-06 04:08
পিরোজপুরে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী

পিরোজপুর প্রতিনিধি: 
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়েছে। 
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)  এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশন সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি পিরোজপুর সিও অফিস চত্বর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাপড়িয়া পট্টি জেলা কার্যালয়ের সামনে এক পথসভার মাধ্যমে  শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মেহেদী হাসান, সেক্রেটারি মো. ইমরান খান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সাবেক জেলা সভাপতি আল-আমিন শেখসহ বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মী-সমর্থকরা।

পথসভায় নেতারা বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠাকাল থেকেই ইসলামী আদর্শের আলোকে কাজ করে যাচ্ছে। তারা দাবি করেন, শিবিরকে দমন করতে চাইলেও সংগঠনটি থেমে থাকেনি। আরো বেশি শক্তি নিয়ে  ফিরে এসেছে। এসময় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে গণহত্যার বিচার চান।