সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পিরোজপুর

ইন্দুরকানীতে শিবির কর্মী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।


eshomoy.com || 2025-04-21
ইন্দুরকানীতে শিবির কর্মী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

ইন্দুরকানীতে শিবির কর্মী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।


পিরোজপুর প্রতিনিধি ঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে শিবির কর্মী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সন্ত্রাসী জাহিদের (২২) বিরুদ্ধে।


স্থানীয় সূত্রে জানা যায় গতকাল ২০ এপ্রিল বিকাল ২ টায় ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চরণী পত্তাশী গ্রামের মোহাম্মদ শাজাহান খান এর বাড়িতে স্থানীয় সন্ত্রাসী ছাত্রলীগ নেতা জাহিদ ও তার ভাই ছাব্বির (১৭) সহ আরও অজ্ঞাত অনেকে প্রবেশ করে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূ আকলিমা (৪০) ও তার ছেলে নবীন (১৭) এর উপর অতর্কিত হামলা চালায়। গৃহবধূ আকলিমা ও তার ছেলে নবীন এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে ইন্দুরকানি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি আশঙ্কাজনক দেখে আবারও তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়। 


এলাকাবাসীর সূত্রে জানা যায় জাহিদ একটি কিশোর গ্যাং এর সদস্য ও সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্রলীগ এর সক্রিয় কর্মী তার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী।


নাম পরিচয় গোপনের শর্তে এক ভুক্তভোগী বলেন। বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে জাহিদের দাপটে এলাকার জনজীবন ছিল অতিষ্ঠ।কিছুদিন পলাতকও ছিল বর্তমানে এলাকায় এসে আধিপত্য বিস্তার করছে। 


স্থানীয় আরেক বাসিন্দা বলেন ছেলেটি সন্ত্রাসী ছাত্রলীগের সাথে সম্পৃক্ত বিভিন্ন সময় মারামারি এলাকাবাসীদের সাথে উগ্র আচরণ ছিল তার নিত্যদিনের কাজ।