সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পিরোজপুর

ঘর পেয়ে তারেক রহমান ও সাঈদ খানের জন্য দোয়া করলেন স্বামী পরিত্যক্তা শাহিনুর বেগম


মোঃ আল হেলাল

eshomoy.com || 2025-08-25
ঘর পেয়ে তারেক রহমান ও সাঈদ খানের জন্য দোয়া করলেন স্বামী পরিত্যক্তা শাহিনুর বেগম


পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়ায় স্বামী  পরিত্যক্তা শাহীনুর বেগমকে বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নতুন একটি ঘর উপহার দেয়া হয়েছে।   শাহীনুর বেগমের বাড়ী বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।

সোমবার  বিকেলে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।

‎এই উদ্যোগ বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।

‎নতুন ঘরের চাবি হাতে পেয়ে শাহীনুর বেগম চোখের পানি আটকে রাখতে পারেননি। তিনি আবেগ জড়িত  কণ্ঠে বলেন, ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও একটি নতুন ঘর হবে।  এ সময় তিনি বলেন,তারেক রহমান   ও সাঈদ খানের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন দু হাত তুলে আমি   এ দোয়া করি।

‎ ঘরের চাবি শাহীনুর বেগমের হাতে তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহাবায়ক শেখ ফিরোজ, জিয়ানগর উপজেলা বিএনপি সভাপতি মোঃ ফরিদ আহমেদ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রিয়াজুল ইসলাম বয়াতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো: জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: আল-আমিন হোসেন, সাবেক সভাপতি শাহেদুল ইসলাম শহীদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাজমুল হাওলাদার মারুফ।

‎অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ দোয়া মোনাজাত করেন।