সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : পিরোজপুর

ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোচন সভা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম হাওলাদার (পিরোজপুর জেলা প্রতিনিধি)

eshomoy.com || 2024-03-10
ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আলোচন সভা অনুষ্ঠিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যাালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী, ইন্দুরকানী থানার এসআই মোঃ আঃ জলিল,উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী আবুল কালাম, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ নুরুজ্জামান শরীফ, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য আক্তারুজ্জামান মধু প্রমুখ। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল কাদের,উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জান, পল্লিদরিদ্র বিমোচন কর্মকর্তা আলতাফ হোসেন,প্রেসক্লাব সম্পাদক খান মনিরুজ্জামান প্রমুখ।  

এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ারম্যান, সাংবাদিক, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।