সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : পিরোজপুর

জামিনে মুক্তির পরে পিরোজপুরে সাঈদীর কবর জিয়ারতে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান


সাইফুল ইসলাম হাওলাদার (পিরোজপুর প্রতিনিধি)

eshomoy.com || 2024-03-12
জামিনে মুক্তির পরে পিরোজপুরে সাঈদীর কবর জিয়ারতে জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর গত ১৩ ডিসেম্বর ২০২২ এ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেন ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ইউনিট।


এরপরে প্রায় দেড় বছর কারাভোগের পরে গত ১১ই মার্চ জামিনে মুক্তি পান জামায়াত নেতা।

মুক্তি পাওয়ার দ্বিতীয় দিন ১২ই মার্চ বেলা ৯ টার দিকে পিরোজপুরের সদর উপজেলার নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন সাঈদী ফাউন্ডেশনে কবর জিয়ারতের উদ্দেশ্যে আসেন ডাঃ শফিকর রহমান

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর তোফাজ্জল হোসেন ফরিদ ও জেলা ছাত্র শিবিরে সভাপতি অহিদুল ইসলাম মায়াজ ও সাঈদীর মেঝ ছেলে শামীম সাঈদী'সহ জেলার বিভিন্ন উপজেলার আমীর ও সেক্রেটারিগণ আরও জেলার বিভিন্ন উপজেলার  জামায়াত শিবিরের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।আরও উপস্থিত ছিলেন ইসময়ের পিরোজপুর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম হাওলাদার (ইমদাদুল)। 


এসময় সাঈদীর রুহ এর মাগফিরাত কামনার জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়, মোনাজাত মোনাজাত পরিচালনা করেন, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান