সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পিরোজপুর

পিরোজপুরে জেলের জালে ২০ লাখ টাকার লাক্ষা মাছ


পিরোজপুর প্রতিনিধিঃ

eshomoy.com || 2024-03-16
পিরোজপুরে জেলের জালে ২০ লাখ টাকার লাক্ষা মাছ

পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে ২০ লাখ টাকার লাক্ষা মাছ।

ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল ফকিরের জালে মাছগুলো ধরা পড়ে।

ট্রলারের জেলেরা জানান, মাত্র দুইবার জাল ফেলে তারা ৯২টি লাক্ষা মাছ ধরতে সক্ষম হয়েছেন। প্রতিটি মাছের ওজন ৭ থেকে ২০ কেজি। একবার সাগরে গিয়ে ফিরতে তাদের দুই সপ্তাহ সময় লাগে। তবে এবার সাগরে গিয়ে মাত্র ৫ দিনের মধ্যেই তারা ফিরে এসেছেন।

ট্রলারের মালিক দুলাল ফকির জানান, কয়েক বার সাগরে ট্রলার পাঠিয়ে লোকসান হয়েছে। তবে এবার ভালো মাছ পাওয়ায় ভালো লাভ হয়েছে।

পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বলেন, ৯২টি লাক্ষা মাছ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।


পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন জানান, মাছগুলো পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের চাহিদা এবং দাম বেশি।