সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পিরোজপুর

পিরোজপুরে ৩ দিনব্যাপী দোল পূর্ণিমার কর্মসূচি শুরু


পিরোজপুর প্রতিনিধিঃ সাইফুল ইসলাম হাওলাদার

eshomoy.com || 2024-03-26
পিরোজপুরে ৩ দিনব্যাপী দোল পূর্ণিমার কর্মসূচি শুরু

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর, ২৫ মার্চ ,২০২৪ (বাসস): শ্রীশ্রী রাধাগোবিন্দের দোল পুর্ণিমা মহোৎসব ও শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে আজ থেকে পিরোজপুরে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন এর আয়োজনে শহরের পালপাড়া মন্দিরে আজ সকাল সাড়ে ৬টায় তুলসী আরতি এর মাধ্যমে এসকল অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

আজকের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শ্রী গৌর সুন্দরের আরতি, শ্রীশ্রী নৃরসিংহ আরতি, শুভ মহা অধিবাস ও শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ। ২৫ মার্চ মঙ্গল আরতি, দর্শন আরতি, গুরু পূজা, শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ, লক্ষনাম জপ যজ্ঞ, মহা অভিষেক, তুলসি আরতি, শ্রী গৌর সুন্দরের আরতি এবং অনুকল্প প্রসাদ বিতরণ। ২৬ মার্চ মঙ্গল আরতি, দর্শন আরতি, শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্ত্তন, শ্রী গৌর সুন্দরের আরতি এবং শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ এর কর্মসূচিও রয়েছে। ইস্কন পিরোজপুরের সভাপতি শ্রী ধর্মসেতু দাস জানিয়েছেন ,পালপাড়া ইসকন মন্দিরের এসকল ধর্মীয় কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের বিপুল সংখ্যক নারী-পুরুষ-শিশু ভক্তের আগমন ঘটে।