সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : পিরোজপুর

কালবৈশাখী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড পিরোজপুর : নিহত -১


eshomoy.com || 2024-04-07
কালবৈশাখী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড পিরোজপুর : নিহত -১

জালিস মাহমুদ, বিশেষ প্রতিনিধি : 
১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পিরোজপুরের কয়েকশো ঘরবাড়ি, বন্ধ হয়ে গেছে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় রুবি নামে এক গৃহবধূ গাছের চাপায় নিহত হয়েছে । আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫মিনিট থেকে ১০টা পর্যন্ত চলে এ ঝড়। ঝড়ে নিহত হওয়া রুবি (৩৫) পিরোজপুর পৌরসভার মরিচাল এলাকার মিরাজের স্ত্রী। এ সময় তার শিশুসন্তানও গুরুতর আহত হয়।

এদিকে ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সাথে  বরিশালের সড়ক-সহ বিভিন্ন এলাকার যোগাযোগও বন্ধ হয়ে গেছে। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড প্রায় ২০ গ্রাম।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত রুবি নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, মৃতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।