জনগণের প্রত্যাশা পূরণে ইন্দুরকানি উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন- জিয়াউল আহসান গাজী
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গত ১৫ এপ্রিল সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: তরিকুল ইসলামের কাছে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ মনোনয়ন পত্র দাখিল করেন পারেরহাটের কৃতিসন্তান ইন্দুরকানি উপজেলার সাধারন মানুষের আস্থার প্রতীক, শিক্ষা, ধর্মীয় শিক্ষা, খেলাধুলা সংস্কৃতি ও তরুণ প্রজন্মের মেধার বিকাশ ও উন্নয়নের কারিগর, দল মত নির্বিশষে সাধারন মানুষের নেতা, শিক্ষানুরাগী জনবান্ধব নেতা, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারন সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর বর্তমান সাধারণ সম্পাদক, ধর্মপ্রাণ জনবান্ধব সৎ ত্যাগী নেতা জনাব জিয়াউর আহসান গাজী।
তার মনোনয়ন দাখিলকে ঘিরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্তরের হাজারো মানুষ তাকে সমর্থন জানাতে ইঁদুরকানি উপজেলা প্রাঙ্গনে ভিড় করে। এ সময় তিনি মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি তার নির্বাচনী অঙ্গীকার গুলো বলেন এবং ইঁদুরকানির সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে জনসংযোগ করেন।
তিনি বলেন - আসন্ন উপজেলা নির্বাচনে আমি দলমত নির্বিশেষে সকল মানুষের ম্যান্ডেট নিয়েই অংশগ্রহণ করছি। তাদের প্রত্যাশা পূরণের জন্যই আমি নিজেকে অঙ্গীকারবদ্ধ করেছি। তাদের একটাই দাবি তারা পরিবর্তন চায়। ইন্দুরকানী উপজেলা হবে একটি দুর্নীতি মুক্ত স্মার্ট উপজেলা গঠনের মাধ্যমে একটি স্মার্ট বাংলাদেশ গড়া ও দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন কে বাস্তবায়ন করতে সব দলের সব শ্রেণীর মানুষকে নিয়ে নিরলস কাজ করে যাব। এটা হলো আমার অঙ্গিকার।
আমার অঙ্গিকার হলো, মাদক মুক্ত উপজেলা বিনির্মাণ করা , ইভটিজিং প্রতিরোধে কাজ করা, শিক্ষার প্রসারে কাজ করা, বেকারত্ব দূরীকরা, এবং এই সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে সেটা আমার উপজেলার মানুষের জন্য নিশ্চিত করা। আমি বিশ্বাস করি দল মত নির্বিশেষে মানুষ যেভাবে আমাকে সমর্থন দিচ্ছে, তাতে আমি যদি উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হই, তাহলে একটি উন্নত ও স্মার্ট উপজেলা হিসেবে ইঁদুরকানিকে রূপান্তর করতে সক্ষম হব।
পরে তিনি ইঁদুর্কানি বাজার, পাড়েরহাট, বালিপাড়া সহ তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন ও গণসংযোগ করেন ।
উল্লেখ্য যে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনে সর্বমোট ১০ জন প্রার্থী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।