পিরোজপুরে উপজেলা নির্বাচনকে ঘিরে চলছে জিয়াউল গাজী সহ ১০ প্রার্থীর প্রচারণা ও গণসংযোগ
সাইফুল ইসলাম হাওলাদার (পিরোজপুর প্রতিনিধিঃ)
আসন্ন ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। গতকাল সোমবার বিকেল ৪ টা পর্যন্ত ছিলো মনোনায়নপত্র দাখিলের শেষ সময়।জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: মিজানুর রহমান এ তথ্য জানান।
এছাড়া তিনটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা প্রদান করে।
সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন এবং নাজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী এবং মহিলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলো এস এম নুরে আলম সিদ্দিকী, ডা: দীপঙ্কর নাগ, দীপ্তিষ চন্দ্র হালদার এবং মোহাম্মদ আলী সিকদার এবং ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলো মো: জিয়াউল আহসান গাজী, এম. মতিউর রহমান, মোহাম্মদ ফায়জুল কবির এবং শেখ আবুল কালাম আজাদ।
এ দিন মনোনয়নপত্র জমা দেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারন সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমীর বর্তমান সাধারণ সম্পাদক, ধর্মপ্রাণ জনবান্ধব সৎ ত্যাগী নেতা জনাব জিয়াউর আহসান গাজী।
তার মনোনয়ন দাখিলকে ঘিরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্তরের হাজারো মানুষ তাকে সমর্থন জানাতে ইঁদুরকানি উপজেলা প্রাঙ্গনে ভিড় করে। এ সময় তিনি মনোনয়নপত্র দাখিলের পাশাপাশি তার নির্বাচনী অঙ্গীকার গুলো বলেন এবং ইঁদুরকানির সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে জনসংযোগ করেন।
আরো বলেন আমার অঙ্গিকার হলো, মাদক মুক্ত উপজেলা বিনির্মাণ করা , ইভটিজিং প্রতিরোধে কাজ করা, শিক্ষার প্রসারে কাজ করা, বেকারত্ব দূরীকরা, এবং এই সরকারের আমলে যে উন্নয়ন হচ্ছে সেটা আমার উপজেলার মানুষের জন্য নিশ্চিত করা। আমি বিশ্বাস করি দল মত নির্বিশেষে মানুষ যেভাবে আমাকে সমর্থন দিচ্ছে, তাতে আমি যদি উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হই, তাহলে একটি উন্নত ও স্মার্ট উপজেলা হিসেবে ইঁদুরকানিকে রূপান্তর করতে সক্ষম হব।
পরে তিনি ইঁদুর্কানি বাজার, পাড়েরহাট, বালিপাড়া সহ তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন ও গণসংযোগ করেন
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ এপ্রিল রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং নির্বাচন ০৮ মে অনুষ্ঠিত হবে।