সাইফুল ইসলাম হাওলাদার, পিরোজপুর। পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে সৈয়দ রাসেল নামের এক ছাত্রলীগ কর্মীকে হত্যায় অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৪ এপ্রিল) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ রিয়াজুল (১৭) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের গাংগুয়া শেখের পুত্র এবং মোঃ মিরাজুল (২০) একই এলাকার আল আমিনের পুত্র। নিহত সৈয়দ
সেই ক্ষোভ মনে পুষে রাখে এবং রাসেলের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে কদমতলা ব্রিজের ঢালে উক্ত রাসেলকে পেয়ে তার মাথায় গাছের চ্যারা, জিআই পাইপ দিয়ে সজোড়ে বাড়ি মারে পরবর্তীতে মিরাজসহ অন্যান্য আসামীরা রাসেলকে লাঠি সোটা দিয়ে পিটাইতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরে খুলনা সিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ঐদিন রাত ১১ টার দিকে রাসেল মারা যায়। পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল