সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : পিরোজপুর

পেটে খাবার জোটে না ঘর সারমু ক্যামনে।


পিরোজপুর প্রতিনিনধিঃ

eshomoy.com || 2024-07-07
পেটে খাবার জোটে না ঘর সারমু ক্যামনে।

পেটে খাবার জোটে না ঘর সারমু ক্যামনে।

সাইফুল ইসলাম হাওলাদার, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

 পেটে খাবার জোটে না ঘর সারমু ক্যামনে। ই-সময় এর পিরোজপুর প্রতিনিধি সাইফুল ইসলাম হাওলাদার এর সাথে এমন ব্যাক্ত করলেন ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর নিবাসী নাছিমা বেগম (৫০)। নাছিমা বেগমের বর্তমান বসবাসের ঘরের নেই চাল, ঘরের চারপাশে নেই বেড়া। কোনরকম সিমেন্টের বস্তুা চারপাশে দিয়ে ৪ জনের কোনরকমের বসবাস বারান্দার উপরে পলিথিন দিয়ে কোনোমতে থাকেন নাছিমা ও তার পরিবার। তার ঘর ও শারীরিক অবস্থা দেখলে মনে হয়- এ যেন এক হৃদয়বিদারক ঘটনা, কল্পকাহিনীর মতো। শুধু নাছিমা নয় এমন অবস্থা অনেকেরই। সম্প্রতি ২৭ মে প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পিরোজপুরের ইন্দুরকানী'সহ উপকূলীয় অঞ্চলের ঘর-বাড়ি, গাছ-পালাসহ মানব সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছিলো । নাছিমা বেগমের মতো অনেক অসহায় পরিবার রয়েছেন যারা দিন শেষে মাথা গোজার ঠাঁই জরাজীর্ণ কুটিরে। আশ্রয় নেয়ার খুপড়ি, তাও লণ্ডভণ্ড করেছে ঘূর্ণিঝড় রেমাল। 


বসবাসের ওই ঘর কোনোরকম ঠিক করাবেন সেটাও পারছেন না। বিধবা নাছিমা বেগমের চার সদস্যের সংসারে একদিকে পেটে ভাতের জোগান দিতে নাছিমার প্রতি দিন চলে জিবনযুদ্ধ। মানুষের বাড়ি কাজ করলে খাবার জোটে, না করলে না খেয়ে থাকতে হয়। অপরদিকে স্বামী রুস্তম (৭০) শারীরিকভাবে অসুস্থ (অচল) সোজা হয়ে হাটতেও পারেন না সেজন্য ওষুধের টাকা জোগাড় করতে হচ্ছে নাছিমার।

মুজিব শতবর্ষের একটি ঘর পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন রেমালে ক্ষতিগ্রস্ত নাছিমা বেগম।

অপরদিকে আর এক ভুক্তভোগী কুদ্দুস বলেন

এহন বৃষ্টি আইলে মেয়েদের নিয়ে পাশের বাড়ি থাকি, হেদিনগো বৈন্যায় মোর ঘরের চাল উড়াইয়া লইয়া গ্যাছে, ঘর হারারমতো কোন পয়সাপাতি নাই, কোন রকম গাছের কাম কইরা খাই, ঘর হারমু ক্যামনে খাওন জোগাইতেই কষ্ট অয় ।’


এ বিষয় ইন্দুরকানী সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, সরকারের পক্ষ থেকে তেমন কোন টিন আসেনি, যে ত্রাণ এসেছে আমাদের ইউএনও মহোদয় যা ত্রাণ দিয়েছেন, তা অতি সামান্য। মানুষের পুনর্বাসনে কোনো সহায়তা আসেনি। জদি আসে তবে তা সকালে মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। 



ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী বলেন, ‘ উপজেলার অধিকাংশ পরিবারের মধ্যে ঢেউটিন একান্ত প্রয়োজন, প্রধানমন্ত্রী সহায়তা দিচ্ছেন , মাঠ পর্যায়ে সার্ভে চলতেছে। তালিকা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সহায়তা প্রদান করা হবে।