সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনে স্থানীয়দের দশ দিনের আলটিমেটাম।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2024-09-25
সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনে স্থানীয়দের দশ দিনের আলটিমেটাম।

সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধনে স্থানীয়দের দশ দিনের আলটিমেটাম।


বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নানান খানাখন্দে ভরা চলাচলের অযোগ্য সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সড়কের পাশে অবস্থিত সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

এতে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক হারুন অর রশীদ তালুকদার,ব্যবসায়ী গোলাম মোস্তফা খান,আলী আকবর খান,ব্যবসায়ী আকাশ তালুকদার,স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় তারা বলেন, পৌরসভার মল্লিকপুর থেকে সুর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেটি এখন মরনফাদ হয়ে দাঁড়িয়েছে। যার ফলে বৃদ্ধ ও গর্ভবতী নারীরা অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে আরও অসুস্থ হয়ে পরেন। ঘরে বসে মৃত্যুর প্রহর গোনা ছাড়া আর কোন উপায় থাকে না। অথচ সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হলেও কাজ শুরু করে তা ফেলে রাখা হয়। 

এসময় তারা অভিযোগ করে বলেন,সন্দেহ রয়েছে হয়তো বাকিগুলোর মতো এই সড়কটির কাজ সম্পূর্ণ না করেই বিল উত্তোলন করে নেয়া হয়েছে এবং আংশিক কাজ শুরু করে লাপাত্তা হয়ে গেছেন মূল ঠিকাদার।এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন অন্যথায় দশ দিন পরে আরো কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছেন।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, যে সব সড়ক বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সংষ্কার করা হবে।