নলছিটিতে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নলছিটিতে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার বিকেলে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর কৃষক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম খোকন'র সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল) এইচ এম মহাসিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিচুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা( সেলিম গাজী),পৌর বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মাছুম শরীফ, জেলা কৃষকদলের সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, হুমায়ুন কবির, মোঃ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন হাওলাদার, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ হেলাল সিকদার প্রমুখ।