সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

শীতের রাতে কম্বল নিয়ে ভাসমান বেদে পল্লীতে নল‌ছি‌টির ইউএনও মো. নজরুল ইসলাম


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2025-01-04
শীতের রাতে কম্বল নিয়ে ভাসমান বেদে পল্লীতে নল‌ছি‌টির ইউএনও মো. নজরুল ইসলাম

শীতের রাতে কম্বল নিয়ে ভাসমান বেদে পল্লীতে নল‌ছি‌টির ইউএনও মো. নজরুল ইসলাম


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি :


সুগন্ধ‌া নদী বিধৌত ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপজেলায় শীতের তীব্রতা বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছে খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনির ভেতরে বসবাস করা বেদে সম্প্রদায়ের লোকজন। 


সেই বেদে পল্লীর শীতার্তদের পাশে দাঁড়ালেন নল‌ছি‌টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তাদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলেন তিনি। শুক্রবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার দপদ‌পিয়ার জি‌রো প‌য়েন্ট এলাকায় অবস্থানরত ভাসমান বেদে পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল পর্যায়ের মানুষেরা কষ্টে দিনযাপন করছেন।


তাদের পাশে এখনই দাঁড়ানোর সময়। বেদেদের মতো এরকম যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের পর্যায়ক্রমে শীতবস্ত্র প্রদান করা হবে। এসময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।