সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

৫ আগস্টের পর সংগঠন বিরোধী কর্মকান্ড

ঝালকাঠি জেলা বিএনপির ৫নেতার বিরুদ্ধে তদন্ত শুরু


মশিউর রহমান রাসেল,ঝালকাঠি প্রতিনিধি।।

eshomoy.com || 2025-01-26
ঝালকাঠি জেলা বিএনপির ৫নেতার বিরুদ্ধে তদন্ত শুরু


 ৫আগস্টের পর ঝালকাঠি ও নলছিটিতে  বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, চাদাদাবি,  সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে ঝালকাঠি জেলা বিএনপির সাবেক  ও বর্তমান ১১ জন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে বর্তমান আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জোবায়ের ও নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজীসহ ৫জনের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। ২০২৪সালের ৫ডিসেম্বর সাবেক জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সদর উপজেলার সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিনসহ ১১জনে এ  অভিযোগ দায়ের করেন। অভিযোগে বর্তমান ৩৪ সদস্য বিশিস্ট আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠনেরও দাবি করা হয়।  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি তদন্ত করার জন্য কেন্দ্রীয় যুগ্মমহাসচিব এমরান সালেহ প্রিন্সকে দায়িত্ব দেন। শনিবার তিনি ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন এবং অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে  ঢাকায় নয়াপল্টন অফিসে ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন। সোমবার  সকাল ১১টায় জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, রফিক হাওলাদারসহ ১১অভিযোগকারীর বক্তব্য শোনেন এমরান সালেহ প্রিন্স।  রবিবার অভিযোগকারীদের বক্তব্য শোনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। এ বিষয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, আমাদের ঝালকাঠি জেলা বিএনপিতে কিছু সাংগঠনিক সমস্যা রয়েছে।  সকল পক্ষের বক্তব্য শুনে আমরা সমাধানের চেস্টার অংশ হিসেবে আহবায়ক ও সদস্য সচিব এবং অভিযোগকারীদের কথা কথা শুনেছি। উল্লেখ্য, ২০২০ সালে ৩৪ সদস্য বিশিস্ট ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। গত ৪ বছরে  বেশ ক’জন সদস্য মারা গেলেও কাউকে কোঅপ্ট করা হয়নি। তিন মাসের মধ্যে সম্মেলন হওয়ার কথা থাকলেও তা আদৌ বাস্তবায়ন হয়নি।