মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুবিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২৬ মার্চ আমাদের জাতীয় গৌরবের দিন, আত্মত্যাগ আর বিজয়ের দিন।
১৯৭১ সালের এই দিনে আমরা স্বাধীনতার জন্য চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলাম। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের পরিচয়। তাই আসুন, আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাই।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!
শাবনুর আক্তার টুলু
সভাপতি, সুবিদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলাদল