সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার -১


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2025-03-30
নলছিটিতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার -১

নলছিটিতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার -১


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি)সংবাদদাতা : 


ঝালকাঠির নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাসান তালুকদার নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । শনিবার(২৯মার্চ) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রাম থেকে আসামি মো. হাসান তালুকদার কে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম। 



মামলা সূত্রে জানা গেছে , স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়ার সময় অভিযুক্ত হাসান তালুকদার মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন এবং প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। বিষয়টি ভুক্তভোগীর পরিবার অভিযুক্তের অভিভাবকদের জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।


ফলে গত ২৫ মার্চ সকালে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অভিযুক্ত হাসান ওঁত পেতে থেকে তার মুখ চেপে ধরে এবং ধারালো কাঁচির ভয় দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে মাটিতে ফেলে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।


এ ঘটনায় কিশোরীর মা শনিবার( ২৯ মার্চ) সকালে বাদী হয়ে নলছিটি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করে। মামলা দায়ের করার পরপরই এসআই করুন চন্দ্র বিশ্বাস আসামী মোঃ হাসান তালুকদার (২৪) কে গ্রেপ্তার করে। সে উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী তালুকদারের ছেলে ।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান,কিশোরী ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করার পরপরই অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে ।