সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে সড়কের পাশের গাছ অনুমতি ছাড়া বিক্রি করলেন গ্রাম পুলিশ


ঝালকাঠি প্রতিনিধিঃ

eshomoy.com || 2025-05-10
নলছিটিতে সড়কের পাশের গাছ অনুমতি ছাড়া বিক্রি করলেন গ্রাম পুলিশ




নলছিটির মোল্লারহাট ইউনিয়নে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সরকারি সড়কের পাশের গাছ বিক্রিকে কেন্দ্র করে। তালতলা টু ভবানীপুর সড়কের তালতলা বাজারসংলগ্ন এলাকায় সড়কের পাশের মেহগনি গাছ বিক্রি করেছেন মোল্লারহাট ইউনিয়নের চৌকিদার হাবিবুর রহমান—এমন অভিযোগ উঠেছে।


সরেজমিনে জানা যায়, ইউনিয়ন চৌকিদার হাবিবুর রহমান কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই সড়কের পাশের গাছ স্থানীয় গাছ ব্যবসায়ী বেলাল হোসেনের কাছে বিক্রি করেন। বেলাল গাছ কাটতে গেলে স্থানীয়রা বিষয়টি সাংবাদিকদের জানালে তা প্রকাশ্যে আসে।


গাছ ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, "আমি হাবিব চৌকিদারের কাছ থেকে  গাছ কিনেছি। এখন ইউপি সদস্য এসে গাছ কাটতে নিষেধ করছেন। তাহলে আমি তো কোনো অপরাধ করিনি।"


অন্যদিকে চৌকিদার হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি কোনো গাছ বিক্রি করিনি। আমি কেনো সরকারি সড়কের গাছ বিক্রি করবো?"


বিষয়টি জানতে চাইলে নলছিটি উপজেলার বন কর্মকর্তা মোঃ সহিদ উদ্দিন বলেন, "সরকারি সড়কের পাশের গাছ কাটতে হলে পূর্ব অনুমতি প্রয়োজন। আবেদন করলে তদন্ত করে আদেশ দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় কেউ কোনো অনুমতি নেয়নি। আমি গাছ কাটতে নিষেধ করেছি। 


তবে তিনি কেনো বিধি বহিভূত গাছ বিক্রি করলেন এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেননি।  এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি দায়িত্বে থাকা একজন ব্যক্তি যদি এমন কাজে জড়িত হন, তবে জনসাধারণ কাকে বিশ্বাস করবে? তারা চৌকিদারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।