সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে র‍্যালি,গণশুনানি,কুইজ প্রতিযোগিতা সহ নানান আয়োজনে ভূমি মেলা উদ্বোধন।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি।

eshomoy.com || 2025-05-25
নলছিটিতে র‍্যালি,গণশুনানি,কুইজ প্রতিযোগিতা সহ নানান আয়োজনে ভূমি মেলা উদ্বোধন।

নলছিটিতে ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সহ নানান আয়োজন।


নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটিতে তিনদিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে । রবিবার( ২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. নজরুল ইসলাম। 


সহকারী কমিশনার( ভূমি) নুসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস ছালাম, মাধ্যমিক কর্মকর্তা আনোয়ারুল আজিম,জামায়াতে ইসলামি নলছিটি উপজেলা শাখার আমির মাওলানা জাকির হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসাইন,স্থানীয় বাসিন্দা ইউসুফ সরদার, দৈনিক জনবানির নলছিটি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মহসিন, দৈনিক ইত্তেফাক ও এনটিভি অনলাইন প্রতিনিধি মো. শরিফুল ইসলাম প্রমুখ।


এসময় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মানুষের হয়রানি দূর করার জন্যই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষজন যেনো ভূমি সংক্রান্ত কাজগুলো সহজেই করতে পারে সেটা এই ভূমি মেলার মাধ্যমে জানতে পারবে। বিশেষ করে অনলাইনে ভূমির কাজগুলো সাধারণ মানুষজনকে জানানোই ভূমি মেলার প্রধান লক্ষ্য। 


এরপর ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আ: মালেক।