সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : ঝালকাঠি

জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-07-07
জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান।

জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান।


২০২৪ সালের জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলাল হোসেনের হাতে সরকারি সহায়তার চেক তুলে দেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।আজ সোমবার ৭ জুলাই সকালে অনুদানের চেক বেলালের হাতে তুলে দেন তিনি।


আহত বেলাল হোসেন উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকার তৈয়ব আলীর ছেলে।আন্দোলন চলাকালীন পুলিশের ছোড়া শটগানের গুলিতে দুটি চোখেই আক্রান্ত হন বেলাল।


সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দেয়া পঞ্চাশ হাজার টাকার অনুদান,স্বরাস্ট্র উপদেষ্টার পক্ষ থেকে পঞ্চাশ হাজার এবং পরিবেশ ও বন উপদেষ্টার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা সহ মোট দেড় লক্ষ টাকার অনুদান চিকিৎসার জন্য তার হাতে তুলে দেয়া হয়।


এছাড়াও তার চিকিৎসার জন্য পরবর্তীতে সরকারের তরফ থেকে সম্ভাব্য আরও আর্থিক সহায়তার আশ্বাসও দেয়া হয় তাকে।