সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটি উপজেলা ও শহর যুবদলের বিভিন্ন ইউনিটের কমিটি করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-08-08
নলছিটি উপজেলা ও শহর যুবদলের বিভিন্ন ইউনিটের কমিটি করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নলছিটি উপজেলা ও শহর যুবদলের বিভিন্ন ইউনিটের কমিটি করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নলছিটি উপজেলা ও শহর শাখার উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করতে এ সভার আয়োজন করা হয়। শুক্রবার (৮ আগস্ট) পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের যুবদল নেতারা অংশ নেন।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা জিএম সবুর কামরুল, কেন্দ্রীয় কমিটির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, কেন্দ্রীয় যুবদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আনিচুর রহমান , যুগ্ম-আহ্বায়ক মোঃ এনামুল হক সাজু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম সাবু, সাবেক ছাত্র নেতা হাসিবুল ইসলাম সবুজ।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন শাহীন , সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম লাভলু, যুগ্ম-আহ্বায়ক মোঃ জিয়াউল কবির মিঠু, পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ, সদস্য সচিব সালাউদ্দিন রাজন, যুগ্ন আহবায়ক বশির তালুকদার,সোহাগ মুন্সী,রাজিব হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে এবং তরুণ সমাজকে সংগঠিত করতে শক্তিশালী ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন জরুরি। যোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মীদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি গঠন করে সংগঠনকে আরও গতিশীল করা হবে। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজোয়ানুল হক।