সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : ঝালকাঠি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও আসামীদের বিচার ও সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে নলছিটিতে মানববন্ধন।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-08-12
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও আসামীদের বিচার ও সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে নলছিটিতে মানববন্ধন।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও আসামীদের বিচার ও সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে নলছিটিতে মানববন্ধন।


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ 


গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে নলছিটি প্রেসক্লাব। 

মানববন্ধনে বক্তব্য রাখেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, ভারপ্রাপ্ত সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন মনু, সাধারণ সম্পাদক কেএম সবুজ, দপ্তর সম্পাদক মোঃসাইদুল কবির রানা, নির্বাহী কমিটির সদস্য মোঃ খলিল মৃধা, সদস্য বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।

বক্তারা বলেন,  সারাদেশে সাংবাদিকদের ওপর ক্রমাগত জুলুম-নির্যাতন, হয়রানি ও হত্যার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাস্তবায়নের দাবি জানান তারা।

এসময় গনমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের প্রসঙ্গে বালী তাইফুর রহমান তূর্য  বলেন গণমাধ্যমকর্মীরা ক্ষমতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে গিয়ে অনিয়ম দুর্নীতির তথ্য তুলে এনে প্রচার করে দেশের সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করলেও রাস্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে।এমনকি প্রকাশ্য কুপিয়ে হত্যা করলেও তেমন আশানুরূপ বিচার দেখতে পাওয়া যায় না।গণমাধ্যমকর্মীদের এরকম সন্ত্রাসী হামলা ও আক্রমণ দেশের জন্য অশনী সংকেত।তাই গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিতে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।প্রয়োজনে পেশাদার সংবাদকর্মীদের নিরাপত্তায় সহজ শর্তে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়ার আইন প্রনয়ণ ও ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো.আঃ কুদ্দুস তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম পলাশ, সাংবাদিক সাইফুল ইসলাম, খালিদ হোসেন, মশিউর রহমান, মাহবুব তালুকদার, মশিউর রহমান রাসেল, আমির হোসেন, রাজিব কুমার মালো, ইমরান কৌশিক, আমিন হোসেন, নাইম মল্লিক, তপু পোদ্দার প্রমুখ।