সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটির মোল্লারহাট ইউনিয়নে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-09-01
নলছিটির মোল্লারহাট ইউনিয়নে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

নলছিটির মোল্লারহাট ইউনিয়নে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।


নলছিটি প্রতিনিধিঃ

নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টায় মোল্লারহাট চৌমাথা এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আলম জোমাদ্দার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোকন ব্যাপারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আসিফ মোল্লা, কলেজ ছাত্রদলের সভাপতি জায়েদ ব্যাপারী ও সাধারণ সম্পাদক মো. রিমন মোল্লা।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষা, ঐক্য, প্রগতি ও তারুণ্যের অঙ্গীকার নিয়েই বিএনপি আজও জনগণের পাশে আছে। তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন—তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বক্তারা আরও বলেন, বিএনপি হলো দেশের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. মিলন হাওলাদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহাদাৎ সিকদারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোল্লারহাট ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকীতে অসংখ্য কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।