সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে ড.জিয়াউদ্দিন হায়দারের হাসপাতাল,পূজামণ্ডপ ও প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময়।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-09-29
নলছিটিতে ড.জিয়াউদ্দিন হায়দারের হাসপাতাল,পূজামণ্ডপ ও প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময়।

ড.জিয়াউদ্দিন হায়দারের নলছিটিতে হাসপাতাল,পূজামণ্ডপ ও প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময়।


বালী তাইফুর রহমান তূর্য,ঝালকাঠি(নলছিটি) প্রতিনিধি:


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড.জিয়াউদ্দিন হায়দার নলছিটিতে হাসপাতাল,বিভিন্ন পূজামণ্ডপ ও প্রেসক্লাব পরিদর্শন করেন ও মতবিনিময় করেন।বিএনপির রাজনীতি হবে উন্নয়নের রাজনীতি। দেশের পিছিয়ে পড়া খাতগুলোকে উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নতিই বিএনপির প্রধান লক্ষ্য থাকবে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠির নলছিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার,নার্স ও অন্যান্যদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।


তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেয়া হবে। স্বাস্থ্য সেবা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করা হবে।


সোমবার( ২৯ সেপ্টেম্বর) সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প: কর্মকর্তা ড. শিউলি পারভীন, ড. শাকিল মাহমুদ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।