সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ঝালকাঠি

নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের সচেতনতা সভা।


বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি,ঝালকাঠি প্রতিনিধি।

eshomoy.com || 2025-10-03
নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের সচেতনতা সভা।

নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের সচেতনতা সভা অনুষ্ঠিত।


ঝালকাঠির নলছিটিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইলিশ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় শুক্রবার ০৩ অক্টোবর সকাল দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নলছিটি উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের আয়োজনে এ সচেতনতা সভা আয়োজন করা হয়।

আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে এ অভিযান চলমান থাকবে।ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় এই কদিন দেশব্যাপী ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকবে।


সচেতনতা সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল,বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি,নলছিটি পৌরসভা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এডভোকেট আল আমীন,ব্যবসায়ী ও সেচ্ছাসেবী সংগঠন নেতা শাহাদাৎ ফকির সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দের শতাধিক জেলে ও মৎসজীবিরা সচেতনতা সভায় উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা ইলিশের প্রজনন বৃদ্ধিতে ও ইলিশ সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ করা না গেলে এক সময় জাতীয় এ সম্পদ ইলিশের অস্তিত্ব এক সময় সংকটে পরে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করে জেলেদেরকে অভিযান চলাকালীন সময়ে নদী থেকে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে সচেতন করেন।